Saturday, February 28, 2026
Homeআন্তর্জাতিককঠোর জবাব দিতে প্রস্তুত ইরান, পাল্টা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান, পাল্টা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ কারণে দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুমকি মোকাবিলায় ইসরায়েলি বিমান বাহিনী কাজ করছে এবং প্রয়োজন হলে আকাশপথে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সুরক্ষা দিতে সক্ষম নয়। তাই নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতিমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

স্থানীয়রা বিস্ফোরণ শুনেছেন এবং আশেপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো আলোচনার সুযোগ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট