Tuesday, March 3, 2026
Homeআন্তর্জাতিকদেশে জ্বালানি তেলের মজুত আছে ১৪ দিনের: বিপিসি

দেশে জ্বালানি তেলের মজুত আছে ১৪ দিনের: বিপিসি

দেশে বর্তমানে জ্বালানি তেল মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এই তথ্য তুলে ধরেন।

তিনি জানান, দেশে বর্তমানে সব মিলিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে যে ডিজেল আছে তাতে ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট