Saturday, February 28, 2026
Homeআন্তর্জাতিকশেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে লন্ডনে যুবলীগের বিক্ষোভ

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে লন্ডনে যুবলীগের বিক্ষোভ

শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে গত ১৭ নভেম্বর, সোমবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাজ্য শাখা। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে রায়ের প্রতি তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানান।

যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সম্পাদক জামাল খানের যৌথ সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। শুরুতেই সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে রায়কে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

বক্তারা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই রায় দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার পরিপন্থী। তারা অবিলম্বে রায় প্রত্যাহারের দাবি জানান এবং যেকোনো পরিস্থিতিতে দলের নেত্রীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি আফজল হোসেন, যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন লিটন, ফজলুর রহমান ফয়েজ, হাফিজুর রহমান সেলিম, যুবলীগ নেতা দোলন আহমদ, দুলাল আহমদ, আহমদ চৌধুরী নাজিম, আশরাফুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন। প্রেস বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট