Sunday, April 5, 2026
HomeUncategorizedবিসিবি সভাপতির সঙ্গে দুপুরে ক্রিকেটারদের বৈঠক

বিসিবি সভাপতির সঙ্গে দুপুরে ক্রিকেটারদের বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতা ও নির্বাচন বিতর্কের মাঝেই আজ (রবিবার) দুপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুর দেড়টার দিকে মিরপুরে বিসিবি প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বৈঠকে জাতীয় দলের বর্তমান ও সম্ভাব্য ক্রিকেটারদের পাশাপাশি নতুন নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। যদিও আলোচনার নির্দিষ্ট এজেন্ডা এখনো স্পষ্ট নয়, তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ই মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে গত মাসে একটি কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ইতোমধ্যে তদন্ত কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছে, যার মধ্যে বিসিবি সভাপতি বুলবুলও রয়েছেন। আজ সকাল ১১টায় সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, যা বিসিবির ভবিষ্যৎ কাঠামো ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, গতকাল (শনিবার) প্রায় ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠক করে বিসিবি।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ, তিন ফরম্যাটের অধিনায়কদের মেয়াদ, নারী বিপিএলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন বোর্ডের পরিচালকরা। তবে বৈঠকের পরপরই একে একে চার পরিচালকের পদত্যাগ পরিস্থিতিকে আরো জটিল করে তোলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট