Friday, September 11, 2026
Homeজাতীয়বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন...

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন  ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, কৃষি ব্যাংক ভবন (৩য় তলা), সিলেটে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, সিলেটের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম; বিশেষ অথিতি হিসাবে আরও উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক আশীষ কুমার দাস, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শরীফ মো: তাহাওয়ার হোসাইন, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ সরকার ফারুক ফয়সেল।


প্রধান অতিথি মো: খোরশেদ আলম তার বক্তব্যে সিলেট অঞ্চল লোকসান থেকে লাভে উন্নীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার্থে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি সরকার ঘোষিত সুদ মওকুফ যথাযথভাবে সম্পাদন করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সরকারের নির্দেশনা অনুসারে ক্যাশলেস লেনদেনা- বাংলা কিউ.আর, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাই বি.কে.বি অ্যাপ ইত্যাদি সেবা বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনা মোতাবেক কৃষকদের হয়রানীমুক্ত ভাবে কৃষি ও পল্লীঋণ এবং সিএমএসএমই ঋণ বিতরনের তাগিদ প্রদান করেন। কৃষকদের হয়রানীর অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দেখা হবে বলে মহাব্যবস্থাপক হুসিয়ারি প্রদান করেন। বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম বিশেষ এক্সিট নীতিমালা বিআরপিডি-১ সার্কুলার লেটার নং-২৩ এর গুরুত্ব উল্লেখ করে তার বক্তব্যে বলেন, এক্সিট সুবিধাটি গ্রাহক পর্যায়ে পৌছে দিতে হবে। অনুষ্ঠানের সভাপতি ও সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর শ্রেণিকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। গ্রাহক সেবার মান বৃদ্ধি করে আমানত সংগ্রহ বেগবান করার নির্দেশনা প্রদান করেন। অত্র অঞ্চলাধীন ২৬টি শাখা নিজ নিজ অবস্থান থেকে ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করে আসছে যা পরবর্তী সময়ে ও চলমান থাকবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট