Thursday, October 8, 2026
Homeআন্তর্জাতিকআক্তারুজ্জামানের মুক্তির দাবিতে রাইটস অব দ্যা পিপলের প্রতিবাদ সভা

আক্তারুজ্জামানের মুক্তির দাবিতে রাইটস অব দ্যা পিপলের প্রতিবাদ সভা

সুমাইয়া ইসলাম, লন্ডন প্রতিনিধিঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম নিয়ে কথা বলায় গ্রেফতার হওয়া মেজর (অব.) আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং মানুষের বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সভা করেছে ‘রাইটস অব দ্যা পিপল’।

গত ৫ অক্টোবর, সোমবার সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাইটস অব দ্যা পিপলের সভাপতি আসাদুজ্জামান সাফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।

সভায় বক্তারা মেজর (অব.) আক্তারুজ্জামানকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রতিবাদ সভা থেকে অভিযোগ করা হয়, পুরনো আওয়ামী ফ্যাসিবাদের মতো বর্তমান সরকারও মানুষের বাক্‌স্বাধীনতা হরণের চেষ্টা করছে। বক্তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকারের পরিপন্থী এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা বলেন, রাষ্ট্রের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। মতপ্রকাশের কারণে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হলে তা নাগরিকের মৌলিক অধিকার ও বাক্‌স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি জুমেল হোসাইন, শিহাব উদ্দিন, মো. সাইফ উদ্দিন, হামিদ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা থেকে মেজর (অব.) আক্তারুজ্জামানের দ্রুত ও নিঃশর্ত মুক্তির পাশাপাশি দেশের মানুষের বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট