Monday, October 12, 2026
HomeUncategorizedচুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ডা নিয়ে চেয়ার দখল করতে...

চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ডা নিয়ে চেয়ার দখল করতে হয়েছে

চুয়েটের ভিসি একজন নির্লজ্জ-গুন্ডা। তাকে শিক্ষার্থীরাও যেমনিভাবে চায় না, একইভাবে শিক্ষকরাও চায় না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা নিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সব ক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজিত এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।হাসনাত বলেন, সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে। এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশাই করি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট