Thursday, July 9, 2026
Homeজাতীয়জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অবৈধ প্লট, জমিসহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ গড়ে তুলেছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য করেছে। তিনি বলেন, জাতি এসব থেকে মুক্তি চায়। আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি দেশকে লুটেরা ও ফ্যাসিবাদ মুক্ত করতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।


মঙ্গলবার রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী বৈঠক ও ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ শেখ মুশতাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, কাজী মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা নুরুল আমীন, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা, সাইদুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট