Saturday, October 10, 2026
HomeUncategorizedপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, এই দুর্বৃত্ত কারা?: রিজভী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, এই দুর্বৃত্ত কারা?: রিজভী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা ব্যাংক লুট করে জনগণের টাকা পাচার করেছে, তাদের কেউ কেউ বিদেশে পালিয়ে গেছে, আবার কেউ দেশের ভেতরে ঘাপটি মেরে রয়েছে। তারা এখনও থেমে নেই বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। কিন্তু এই দুর্বৃত্ত কারা, তারা সাহস পাচ্ছে কোথা থেকে—এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

তিনি আরও বলেন, তারা তো ব্যাংক-ট্যাংক লুট করে জনগণের টাকা লুট করে কিছু পাচার করেছে। তাদের কিছু নেতা পালিয়ে আজ পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশে রয়েছে। আর কিছু আমাদের দেশের ভেতরে ঘাপটি মেরে আছে। তারা বসে নেই।

গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দুর্বৃত্তরা কোথায় ঘাপটি মেরে আছে, সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এসব দুষ্কৃতকারীর উত্থান ঘটলে দেশ, রাষ্ট্র, জাতীয় পতাকা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, তাদের আবার মাথাচাড়া দিয়ে ওঠার আগেই প্রতিহত করতে হবে, যাতে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে।

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এ দেশের মানুষ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে বিশ্বাসী। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট