প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিদেশে অবস্থান করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে নিঝুম মজুমদার, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, মোঃ সাইফ আহমেদ চৌধুরী, মোঃ আব্দুল কাদির এবং আব্দুল মুহিত এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ছাতক উপজেলা শাখা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছাতক উপজেলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল বাকি মোহিত।
বক্তারা অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে একটি মহল পরিকল্পিতভাবে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান ও সাকিব মাহমুদ, ছাত্রদল নেতা তায়েফ আহমেদ, সেলিম মিয়া, তানভীর হোসাইন, ছদরুল আমীন, মারুফ শাহরিয়ার, জাকির খানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

