লন্ডন: বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদল দমনে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের প্রতিবাদে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ ইউকের উদ্যোগে গত ১২ অক্টোবর, সোমবার, লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ ইউকের সাধারণ সম্পাদক শরীফ আলম।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ করীম রায়হান, অফিস সম্পাদক মোঃ আব্দুল কাদির, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এবং জুবায়ের আহমেদ তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর বলপ্রয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ জানানো হয়। বক্তারা গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

