Saturday, October 3, 2026
HomeUncategorizedমাদকমুক্ত সমাজ গড়ার দাবিতেসিলভার ভিলেজ এলাকায় মানববন্ধন

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতেসিলভার ভিলেজ এলাকায় মানববন্ধন

সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সিলভার ভিলেজ এলাকাবাসীর উদ্যোগে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলভার ভিলেজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদকসেবী ও মাদক কারবারি, কিশোর গ্যাং, ইভটিজিংকারী, সংঘবদ্ধ চোরচক্র এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সম্প্রতি সিলভার ভিলেজ এলাকায় মাদক কেনা-বেচা ও মাদক সেবন চলছে। যা একটি আবাসিক এলাকার জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সিলভার ভিলেজ এলাকার কথিপয় কিছু লোক এ কাজের সাথে জড়িত। তবে তা সংখ্যায় খুবই কম। আমরা অনতিবিলম্বে মাদক বিক্রীর সাথে জড়িত এসব লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো।
এদিকে, মাদক বিক্রীর বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলা ও লুটের প্রতিবাদ ও এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. শাহজাহান খান। এ সময় বক্তব্য রাখেন জেলা জাসাসের সভাপতি সেলিম রানা, ৩০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাফর হোসেন, ৩০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোহেল আহমদ কালাম, আব্দুস সালাম, ফকিরপাড়া জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী বশির আহমদ, রংধনু বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রানা, সমাজসেবক আব্দুল মান্নান, সৈয়দ মহসিন আলী, সিলেট মহানগর কৃষকদলের সদস্য সৈয়দ সেলিম আহমদ, মো. দিলাল উদ্দিন, মোহরম আলী, সাহেন আহমদ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মামুন আহমদ, সাবুল মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট