Thursday, August 6, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের ‘প্রচুর’ গোলাবারুদ আছে, তথ্য ‘ফাঁসকারীদের’ জেলে ভরা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ‘প্রচুর’ গোলাবারুদ আছে, তথ্য ‘ফাঁসকারীদের’ জেলে ভরা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও অস্ত্রের মজুত রয়েছে দাবি করে অস্ত্র সংকটের খবর সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণে “গোলাবারুদ” রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির।’ তিনি আরও লেখেন, ‘এ ছাড়া চাহিদা অনুযায়ী বিপুল পরিমাণ গোলাবারুদ তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা কোম্পানিগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্ল্যান্ট ও কারখানা তৈরি করছে।তথ্য ‘ফাঁসের’ সাথে জড়িতদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও যোগ করেন, ‘এই দেশদ্রোহী বক্তব্য যারা “ফাঁস” করেছে, তাদের খুঁজে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড চাওয়া হবে!’

ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসার আশঙ্কায় ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অতিরিক্ত কোনো সামরিক হামলা চালানো থেকে পিছিয়ে এসেছে—বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্পের এই কড়া প্রতিক্রিয়া এলো।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার এক বৈঠকের সময় গুরুতর অস্ত্র সংকটের কারণে ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্পগুলো সংকুচিত হয়ে পড়া নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং তাঁর ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তবে হোয়াইট হাউস এবং পেন্টাগন এই প্রতিবেদনটি সম্পূর্ণ অস্বীকার করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট