Monday, June 29, 2026
Homeজাতীয়রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস...

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক আন্দোলন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও এই সেবার ধারা অব্যাহত রাখতে এবং আরও গতিশীল করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোসাইটির প্রতিটি স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।


তিনি সোমবার (২৯ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী ভিপি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী।


এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুলাহ মামুন সামন, নির্ঝর রায়, কামরুজ্জামান দিপু, আলীমুল এহসান, তাহমিনা হাসান চৌধুরী, আবু সাইদ মো: ইব্রাহিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্ল্যাড ব্যাংকের পরিচালক ডা: তৌহিদ চৌধুরী, রেড ক্রিসেন্টের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির প্রমুখ। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট