Sunday, June 21, 2026
HomeSylhetরেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে শনিবার (২০ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যারিস্টার মো. আব্দুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

ব্যারিস্টার এমসালাম বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, শিক্ষানুরাগী ও সমাজসেবক। সিলেটের দক্ষিণ সুরমার দায়খান গ্রামে জন্মগ্রহণকারী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ হিসেবে যোগ্যতা অর্জন করেন।রাজনৈতিক অঙ্গনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট