বাংলাদেশে শিশু রামিশা হত্যাসহ চলমান সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিরুদ্ধে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপল এর লুটন ব্রাঞ্চের উদ্যোগে গত ২৫শে মে ২০২৬, সোমবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির লুটন ব্রাঞ্চের আহবায়ক নাসিম আহমেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ মোফাসসিরের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফখরুল আলম সেলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আরেক উপদেষ্টা আরাফাত মিজান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটস অব দ্যা পিপল এর সভাপতি আসাদুজ্জামান সাফি।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশে ক্রমবর্ধমান হত্যাকাণ্ড, শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা শিশু রামিশা হত্যাসহ সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এসময় বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তারা প্রবাসী বাংলাদেশিদের মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান।
উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির লুটন ব্রাঞ্চের আহবায়ক কমিটির ট্রেজারার আলী জুমান, সদস্য হোসাইন আহমেদ, বদরুল ইসলাম, কাজী মিজান, শাহ মোঃ ওহিদুর রহমান, সৈয়দ আজহার হোসাইন উমরসহ প্রমুখ। ুমান, সদস্য ক কমিটির সদস্য আলীন। বিজ্ঞপ্তি

