Monday, September 7, 2026
Homeখেলাসিলেট উশু চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় চাইনিজ উশু ফাইটার স্কুলেরা খেলোয়াড়দের সংবর্ধনা

সিলেট উশু চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় চাইনিজ উশু ফাইটার স্কুলেরা খেলোয়াড়দের সংবর্ধনা

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ সর্বোচ্চ মেডেল অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামের দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স হলরুমে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, উশু একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী আত্মরক্ষামূলক খেলা। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের তরুণ ক্রীড়াবিদরা যেভাবে মেধার স্বাক্ষর রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরণের সাফল্য সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেন, বাংলাদেশের ক্রাইম সংবাদ প্রতিনিধি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট হোল্ডার  ও জাতীয় জাজ কোচ আলমগীর হোসাইন, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, সহকারি প্রশিক্ষক আজিজুল হক, চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড় মাছুম আহমদ হৃদয়, মো. সুহাইল আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষক, অভিভাবক, স্থানীয় ক্রীড়ানুরাগী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দলের বিজয়ী খেলোয়াড়দে হাতে সম্মাননা ট্রফি ও সার্টিফিকেট মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট