বিদেশে অবস্থান করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে কয়েকজন প্রবাসী ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সুনামগঞ্জ জেলা শাখা।
গত ৬ জুলাই (সোমবার) আয়োজিত এ মানববন্ধনে বক্তারা সাবেক মেয়র আনোয়ারুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা সাইফ আহমেদ চৌধুরী, সৈয়দ কারীম রায়হান, মোঃ জাহান আহমেদ, জুয়েল আহমেদ, মোঃ নিজাম উদ্দিন এবং জুবায়ের আহমেদ সানীর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তুলে ধরে তাদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মুহিত মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদল নেতা শাবলু ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান ও জাবের আহমেদ, জেলা ছাত্রদল নেতা ইমন মিয়া, সেলিম মিয়া, তানভীর হোসাইন, ছদরুল আমীন, সেলিম হোসাইন, মারুফ শাহরিয়ার, জাকির খানসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি

