সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে এবং কটূক্তিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাতক উপজেলা শাখা। গত ০২জুন, মঙ্গলবার এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তথাকথিত বিএনপি কর্মী পরিচয়দানকারী কাওসার বখত মুহিম সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি কলিম উদ্দিন মিলনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। তারা জানান, কাওসার বখত মুহিম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং নিজেকে বিএনপির সক্রিয় কর্মী ও সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা মিজানুর রহমান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বক্তাদের দাবি, মূলত দলীয় গ্রুপিং রাজনীতির জেরেই দীর্ঘদিন ধরে তিনি এমপি মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধন থেকে অভিযুক্তের বিরুদ্ধে অনতিবিলম্বে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুল বাকি মোহিত। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব মাহমুদ, ছাত্রদল নেতা তায়েফ আহমেদ, সেলিম মিয়া, তানভীর হোসাইন, ছদরুল আমীন, মারুফ শাহরিয়ার, জাকির খান, সায়হান আহমেদ, আব্দুল জব্বারসহ অন্যান্য নেতাকর্মীরা।

