Tuesday, July 14, 2026
HomeSylhetনজরুল একাডেমির উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

নজরুল একাডেমির উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

নজরুল একাডেমি, সিলেট-এর উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একাডেমির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। একাডেমির আহ্বায়ক বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, হিমাংশু বিশ্বাস, নাসিম হোসাইন, সালেহ আহমদ খসরু, হারুন আল রশিদ দিপু, মো. তৈয়বুর রহমান ও জিল্লুর রহমান শুয়েব প্রমুখ।


সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে— আগামী ১৮ জুলাইয়ের মধ্যে একাডেমির সাবেক কমিটির যাবতীয় হিসাব-নিকাশ বর্তমান আহ্বায়কের কাছে জমা প্রদান করতে হবে। এছাড়া, পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় সভায়। একই সাথে, অবিলম্বে পূর্ববর্তী কমিটির সকল ফাইল, ডকুমেন্ট, রেজিস্টারি খাতাসহ প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র বর্তমান আহ্বায়কের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট