Sunday, September 13, 2026
Homeবাংলাদেশআদর্শ দিয়ে মোকাবিলা করতে না পেরে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়: জাহিদুল...

আদর্শ দিয়ে মোকাবিলা করতে না পেরে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়: জাহিদুল ইসলাম

আদর্শ দিয়ে মোকাবিলা করতে না পেরে কেউ কেউ নানা ধরনের ট্যাগ দিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার দুপুরে ফেনী শহর ছাত্রশিবিরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, দুনিয়ার সফলতার পাশাপাশি আখেরাতের সফলতাও অর্জন করতে হবে। এ জন্য প্রতিটি শিক্ষার্থীকে মেধার বিকাশের পাশাপাশি সৎ ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠতে হবে। আখেরাতে লজ্জিত হতে হয়—এমন কাজ থেকে বিরত থাকতে হবে। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

ফেনী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীর মহিপালে প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার শিউলি।

ছাত্রশিবিরের শহর সেক্রেটারি এনামুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম।

কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় ফেনী সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আতাহার সায়েম জিসান ও ফাজিলপুর ওয়ালিফিয়া মাদরাসার শিক্ষার্থী নুসাইবা নাবিলা মীম।

অনুষ্ঠানে জামায়াতের শহর আমীর প্রকৌশলী নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, শহর অর্থ সম্পাদক আব্দুল্লাহ মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফেনী শহর ও সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ জন ছাত্র-ছাত্রীকে উপহারসামগ্রী প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট