Monday, October 5, 2026
HomeUncategorizedক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে বাংলাদেশি নিহত

ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজীব (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে।

​নিহতের পরিবার জানিয়েছে, ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। তিনি দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন। গত রবিবার (৪ অক্টোবর) সেখানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৌদি আরবে কর্মরত আল আমিন নামের আরেক প্রবাসী পরিবারকে সজিবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। 

নিহতের চাচা আবুল কাশেম সাংবাদিকদের জানান, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিভারিকভাবে দাফনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে সজিবের পরিবার এখন দিশেহারা। পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ সাংবাদিকদের বলেন, ‘তার মরদেহ দ্রুত দেশে আনতে সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি।’

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, নিহতের পরিবার যোগাযোগ করলে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট