Wednesday, April 15, 2026
Homeআন্তর্জাতিকজুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবিতে লন্ডনে বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবিতে লন্ডনে বিক্ষোভ

লন্ডনে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই)-এর উদ্যোগে গত মঙ্গলবার, ১৪ এপ্রিল, লন্ডনের ঐতিহাসিক আফতাব আলী পার্কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রায়হান উদ্দিন এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ ও ইউকে’র মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইট ফর রাইটস-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর।

আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ ইউসুফ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সিরাজুম মনির, এস এম রেজাউল করিম, মোহাম্মদ ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, মোহাম্মদ ছাবিদ মিয়া, রানু মিয়া, মোঃ ফজলুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট