Thursday, May 21, 2026
HomeSylhetসিলেট জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনাসরকারের রাজস্ব অর্জনে আনোয়ার সাদাত’র ভূমিকা...

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনাসরকারের রাজস্ব অর্জনে আনোয়ার সাদাত’র ভূমিকা ছিল প্রশংসনীয়: কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের আন্তরিক সেবা প্রদান এবং সরকারের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত এর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি শুধু একজন দক্ষ কর্মকর্তাই ছিলেন না, বরং করদাতাদের মাঝে করভীতি দূর করে কর বান্ধব পরিবেশ সৃষ্টিতে তাঁর অবদান ছিল অনন্য। সততা ও নিষ্ঠার সাথে সরকারের রাজস্ব আহরণে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সিলেট কর অঞ্চলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়ী অতিরিক্ত কর কমিশনারের ভবিষ্যৎ কর্মময় জীবনের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।


বুধবার (২০ মে) দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের হলরুমে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


সংবর্ধিত অতিথির বক্তব্যে মো: আনোয়ার সাদাত বলেন, সিলেটে কাজ করার অভিজ্ঞতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এখানকার আইনজীবীদের সহযোগিতা ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি ন্যায়নিষ্ঠভাবে কাজ করতে। কর্মক্ষেত্রে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার আগামীর কর্মক্ষেত্রে যাতে সফলতা অর্জন করতে পারি সেজন্য সবার দোয়া চাই।


সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্তি কর কমিশনার মো: আনোয়ার সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত কর কমিশনার কাজল সিংহ, যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল ফজল।


যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো: মকবুল হোসেন। অনুষ্ঠানে সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র আইনজীবী এবং কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত-এর সিলেটে দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং করদাতাদের সেবা প্রদানের ক্ষেত্রে তাঁর আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট